উঃ- রমেনবাবু আমার সীমিত জ্ঞান থেকে আপনার উত্তর দেয়ার চেষ্টা করলাম, আপনি পুরোটা দেখে আপনার যেটা ভালো মনে হবে সেটা ব্যবহার করুন|
ট্রাইকোডার্মা ভিরিডি (আস্থা টি.ভি) নামক ছত্রাক
একটি
কার্যকরী
জৈব
রোগনাশক
হিসাবে
কাজ
করে। এটি সাধারণত
বাহকের
সঙ্গে
মেশানো
অবস্থায়
পাওয়া
যায়। এটি আলুর
ধ্বসা
ও
কন্দ
পচা,
বিভিন্ন
সব্জির
গোড়া
পচা;
বেগুন,
টমেটো,
লঙ্কা
ও
আখের
ছত্রাকজনিত
ঝিমিয়ে
পড়া
বা
গোড়া
পচা;
আলু,
পান
ও
গোলমরিচের
শেকড়
বা
কান্ডের
পচন
রোগকে
দমন
করতে
পারে। যেখানে বারবার
রাসায়নিক
ছত্রাকনাশক
ব্যবহার
করার
ফলে
এর
প্রতিরোধী
ছত্রাকের
জাত
সৃষ্টি
হয়েছে,
সেখানে
এটি
খুবই
কার্যকরী। ট্রাইকোডার্মা ভিরিডি
(আস্থা টি.ভি) বীজের অঙ্কুরোদগমে, গাছের
বৃদ্ধি
ও
দ্রুত
ফুল
আসতে
সহায়তা
করে। এছাড়া গাছ,
ফুল
ও
ফলের
গুণগত
মান
বৃদ্ধি
করে।
সিউডোমোনাস ফ্লুরোসেসেনস(আস্থা পি এফ)একটি মূল্যবান Bio-fungicide বা জৈবিক ছত্রাকনাশক। এটি শিকড়ের সংক্রমণজনিত রোগ প্রতিরোধ করে। মাটিবাহিত রোগগুলি দমন করে উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতা রক্ষা করে এবং মাটিতে পুষ্টির সহজলভ্যতা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদ বৃদ্ধি ও স্বাস্থ্যের উন্নতি করে। সিউডোমোনাস ফ্লুরোসেসেনস শুধু অ্যান্টিফাঙ্গালই নয়, সিস্টেমিক কীটনাশক হিসাবেও কাজ করে| বিভিন্ন কৃষিজাত বা উদ্যানজাত ফসলের রোগজীবাণু যেমন পিথিয়াম, ফিউজারিয়াম, রাইজোকটোনিয়া সোলানি, সফ্লেরোসিয়াম রলফসি, বট্রাইটিস সিনেরিয়া ইত্যাদি নিয়ন্ত্রণে ব্যবহৃত | এতে Rice blast, গোড়া পচা/শেকড় পচা, ব্রাউন স্পট ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
তবে দুটো যখন ব্যবহার করবেন অবশ্যই আস্থা পি এফ আগে ব্যবহার করবেন তার পর আস্থা টি ভি ব্যবহার করবেন|
x